ঢাকাWednesday , 19 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অপরাধী যে-ই হোক, ছাড় নেই’

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : অপরাধী যে দলের, আর যত প্রভাবশালীই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটনার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সমাজে একটি অপরাধের বিচার না হলে আরেকটি অপরাধ প্রতিষ্ঠিত হয়। দল করবেন আর দলের শৃঙ্খলা মানবেন না- তা হতে পারে না। অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে কেউ পার পাবে না।’
তিনি বলেন, ‘১৫ আগস্টে শেখ ফজলুল হক মণির অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ঘাতকরা গুলি করেছিল। শিশু রাসেলকে হত্যা করেছিল। ৪০ বছর আগের ওই ঘটনায় কেউ প্রতিবাদ করেনি। তবে সাম্প্রতিক সময়ে যে হত্যার ঘটনাগুলো ঘটছে, তার বিচার অবশ্যই হবে।’
এ সময় ২১ আগস্টের ঘটনাকে ১৫ আগস্টের ধারাবাহিকতা উল্লেখ করে শেখ হাসিনাকে এর মূল টার্গেট করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ফয়েজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।