ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নির্বাচন নিয়ে এখন আলোচনার মৌসুম নয়’

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র-চক্রান্তের পথ এখনো ছাড়েননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আরো বলেছেন, ‘নির্বাচন নিয়ে এই মুহূর্তে কোনো সংকট নেই। নির্বাচন নিয়ে এখন আলোচনার মৌসুম নয়। আগে জঙ্গিবাদ মোকাবিলার ফর্মুলায় একমত হতে হবে।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘নির্বাচনের কথা বলে, অন্তর্ঘাত-নাশকতা-আগুন সন্ত্রাস চালিয়ে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে খালেদা জিয়া নিজেই গণতন্ত্র ও নির্বাচনের পথে কাঁটা বিছাচ্ছেন।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালতের আদেশের আলোকে পঞ্চদশ সংশোধনীর পর বিচার বিভাগকে সম্পৃক্ত করে পুরানো ধাচে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি, মূর্খতা বা জ্ঞানপাপ ছাড়া আর কিছুই না।’