ঢাকাTuesday , 18 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবাদের ঝড় তোলার আহ্বান এরশাদের

Link Copied!

Ershadনিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ঝড় তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, ‘গণতন্ত্র মানে বাঁচার অধিকার। কিন্তু আজ মাতৃগর্ভে শিশুর বাঁচার অধিকার নেই। সামাজিক মূল্যবোধ নেই, ‍সুশাসন নেই, আইনের শাসন নেই। এ অবস্থা চলতে থাকলে হত্যাকাণ্ড চলতেই থাকবে। আমরা তা মানব না। আর কোনো শিশু নির্যাতন নয়, হত্যাকাণ্ড নয়। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদের ঝড় তুলি।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, এস এম ফয়সাল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।