ঢাকাSunday , 16 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজীবকে গ্রেপ্তার করাটাই প্রশ্নবিদ্ধ

Link Copied!

Rajibনিজস্ব প্রতিবেদক : ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তার করাটাই দেশবাসীর কাছে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে ছাত্রদল। সংগঠনটি মনে করে, রাজীব আহসানকে জিজ্ঞাসাবাদের নামে একের পর এক রিমান্ডে নেয়াটাও হাস্যকর ও প্রহসন ছাড়া কিছুই নয়।
রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ কথা বলেন। ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে আবারও রিমান্ড দেওয়ার প্রতিবাদে এই বিবৃতি দেয়া হয়েছে।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বিবৃতিতে বলেন, ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় রাজীব আহসানকে প্রথমে ৮ দিনের রিমান্ডে এরপর ১৬ দিনের রিমান্ড এবং সর্বশেষ ৩ মামলায় আবারও ৫ দিনের রিমান্ড দেয়ায় দেশের ছাত্র সমাজ স্তম্ভিত।’
রাজীব আহসানকে মিথ্যা মামলায় আবারও ৫ দিনের রিমান্ড দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তারা অভিযোগ করেন, দেশের জাতীয় পর্যায়ের নেতাদের উপর জুলুম নির্যাতন চালিয়ে এই অবৈধ সরকার দেশকে নেতৃত্বশুন্য করার পায়তারা করছে। সরকার বিরোধী মত ও দলের মানুষের উপর নির্যাতের অতীত সব ইতিহাস ইতিমধ্যেই ভঙ্গ করেছে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, এভাবে কোনো গণতান্ত্রিক দেশ চলতে পারে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে অচিরেই এই নাগপাশ থেকে জাতিকে মুক্ত করা হবে। অবিলম্বে রাজীব আহসানের নিঃশর্ত মুক্তিরও জোর দাবি জানান তারা।