ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক : অর্থমন্ত্রী

Link Copied!

Muhit-2-নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। কয়েকটি হত্যার ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
শুক্রবার দুপুরে সিলেট নগরীর বাগবাড়িতে এতিমখানায় খাবার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ৩৫ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে। চলমান মেয়াদে আরো ৫০ হাজার নিয়োগ দেওয়া হবে। পুলিশকে আরো আধুনিক করতে যা যা করা দরকার, করা হবে।’
মন্ত্রী আরো বলেন, ‘বেসরকারি বিশ^বিদ্যালয়ের উপর যে কর আরোপ করা হয়েছে, তা বহাল থাকবে। তারা ৫০ হাজার টাকা বেতন দিতে পারে, আর মাত্র ৭.৫ শতাংশ কর দিতে পারবে না কেন? তাদের আন্দোলনে আমার সমর্থন নেই।’