ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না : প্রধানমন্ত্রী

Link Copied!

Hasinaনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আশকোনায় হজ কার্যক্রম-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্মীয় অনুশাসনে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে আমাদের সরকার। আমরা চাই সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করবে।’
হজ কার্যক্রম সহজ ও ডিজিটালাইজড করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর থেকে হজযাত্রীরা পুরো বছর ধরেই নিবন্ধন করতে পারবেন।
হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে বলে তিনি জানান।
হজযাত্রীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘পবিত্র জায়গায় গিয়ে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের মানুষের কল্যাণ করতে পারি।’
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংসদ সদস্য সাহারা খাতুন, বজলুল হক হারুন প্রমুখ।