ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে গিয়ে ষড়যন্ত্র করলে পরিণাম ভয়াবহ : স্বাস্থ্যমন্ত্রী

Link Copied!

Nasimনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে গিয়ে আবার ষড়যন্ত্র করলে তার পরিণাম হবে ভয়াবহ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ১৪ দলীয় মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএম) আয়োজিত ‘বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ষড়যন্ত্র অনেক করেছেন। লন্ডনে গিয়ে আর ষড়যন্ত্র করবেন না। আমরা জনগণের ভোটে নির্বাচিত; ক্ষমতা থেকে কখন সরে যাব, না যাব আল্লাহ এবং জনগণ জানে। কিন্তু আপনি কোনো ষড়যন্ত্র করলে তার পরিণাম হবে ভয়াবহ।’
খালেদা জিয়াকে চক্রান্তের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তিনি (খালেদা) ২০ দলীয় জোটের বৈঠকে বলেছেন আওয়ামী লীগের খবর আছে। তারা ক্ষমতায় থাকতে পারবে না, তার মানে কি এই ‘খবর’- এর উৎস লন্ডনে আছে? আপনি এখনো ষড়যন্ত্র করা বাদ দেননি, আবার করলে বিএনপি যতটুকু আছে সেটুকুও থাকবে না।’
খালেদার কারণে বিএনপি লণ্ডভণ্ড হয়েছে দাবি করে আওয়ামী লীগের নেতা বলেন, ‘উনি (খালেদা) ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। তার চক্রান্তের কারণে বিএনপি আজ লণ্ডভণ্ড আর নেতা-কর্মীরা জেলে।’
২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে। আমরা নির্বাচিত সরকার। তাই ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।’ তিনি সেই নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান খাজা, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক।