ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ ভাঙার রাজনীতি করে না

Link Copied!

Hanifনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হনিফ বলেছেন, আওয়ামী লীগ ভাঙার রাজনীতি করে না। আমরা কোনো দলকেও ভাঙতে চাই না।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি-জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ। বিএনপি কখনও মুক্তিযোদ্ধার দল ছিল না। জিয়াউর রহমান কখনও মুক্তিযোদ্ধা ছিলেন না। বঙ্গবন্ধুকে হত্যার পর রাজাকারদের পুনর্বাসন করেছিলেন জিয়া। তারই স্ত্রী বেগম খালেদা জিয়া মতিউর রহমানকে কৃষিমন্ত্রী বানিয়েছিলেন। মুজাহিদকে সমাজকল্যাণ মন্ত্রী বানিয়েছিলেন। জিয়া যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন না তাই মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। পাকিস্তানি দোসরদের ক্ষমতায় বসিয়ে ছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্ত যেখানে আছে তারা সকলেই দেশের জন্য কথা বলে ও কাজ করে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০০১-০৬ সালে বিএনপি-জামায়াত এই দেশকে যেভাবে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল সেই ষড়যন্ত্র এখনও চলছে। শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়কে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মার্কিন সরকারের সহেযাগিতায় তা পারেনি। একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত যাদের বিএনপি উত্থান ঘটিয়েছিল।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, সুজিত রায় নন্দি, সংগঠনের ষাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল প্রমুখ।