ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাওয়ার্ড হাতে পেলেন এরশাদ

Link Copied!

ershad-নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উই কেয়ার ফর হিউমিনিটি’র দেওয়া অ্যাওয়ার্ড হাতে পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী।
শারীরিক অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে যেতে না পারায় তার পক্ষে ওই অ্যাওয়ার্ড গ্রহণ করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতারা। এরপর বাংলাদেশে পাঠান তারা। ৭ আগস্ট নিউইয়র্কের ইউএন প্লাজায় এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ফয়সল চিশতী বলেন, অ্যাওয়ার্ডের সনদ স্যার (এরশাদ) পেয়েছেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘উই কেয়ার ফর হিউম্যানিটি’ এবছর তাদের তৃতীয় বার্ষিক গ্লোবাল অফিসিয়ালস অব ডিগনিটি (গড) অ্যাওয়ার্ডস এর জন্য প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এরশাদসহ বিশ্বের ২৫জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেন। সংস্থাটি এ বছর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ইউনিভার্সাল কারেজ অ্যান্ড হিরোইজম’ ক্যাটাগরিতে এরশাদকে মনোনীত করে।
অ্যাওয়ার্ডস -এর জন্য মনোনীত ২৫ বিশিষ্ট ব্যক্তির মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ ছাড়াও ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অন ফ্রিডম, জাস্টিস অ্যান্ড পিস’ এর জন্য জাম্বিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি কেনেথ কান্ডা, ‘এশিয়াস ডিগনিটি ম্যান অফ দ্য ইয়ার’ এর জন্য নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী খিল রাজ রেগমি, ‘সুপ্রিম স্পিরিচুয়াল আইকন অফ পিস’ এর জন্য ভারতের যোগগুরু রবি শংকর, ‘নেপাল হিউম্যানিটেরিয়ন অ্যাম্বাসেডর’ এর জন্য প্রাক্তন বলিউড তারকা মণীষা কৈরালাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।