ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে নাসিমের চ্যালেঞ্জ

Link Copied!

Nasimগোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চ্যালেঞ্জ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনে আসুন, চ্যালেঞ্জ গ্রহণ করুন। নির্বাচনী মাঠ মোকাবেলা করুন। আমরা ইনশাল্লাহ বিজয়ী হবো।’
বুধবার বিকেলে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে ১৪ দল নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদরে এসব কথা বলেন তিনি।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি নির্বাচন থেকে পালাবে না। ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণ করুন। শেখ হাসিনার নেতৃত্বে ওই নির্বাচনে আপনাকে আমারা পরাজিত করতে চাই।’
এর আগে, ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নেতৃবৃন্দ সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য মোনাজাত করেন তারা। সবশেষ সমাধিসৌধে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।
এছাড় বিকেলে ১৪ দলের উদ্যোগে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।