ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘পঁচাত্তরের খুনিরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়’

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘একাত্তরে পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায় বলে তাদের নিশ্চিহ্ন করতে চায়।’
বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি-৩২ নং বঙ্গবন্ধু ভবনে ‘রং-তুলিতে শোকগাথা’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই চিত্রাংকনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়েছেন দেশবরণ্যে চিত্রশিল্পীরা।
বুধবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট প্রাঙ্গণে শুরু হওয়া অনুষ্ঠানটি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
হানিফ বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের খুনিরা আবারো একত্র হয়েছে। তারা এখনো ষড়যন্ত্র করছে। তারা এখনো বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়। তাই তারা এখনো চেষ্টা করছে, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে।’
বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে হানিফ বলেন, ‘তারা বঙ্গবন্ধুর রক্তকে এখনো ভয় পায় বলে সুদূর প্রবাসে জয়কে অপহরণ করে হত্যা করার ষড়যন্ত্র করে। তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়, তারা এখনো বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়। তাই বঙ্গবন্ধুর রক্তকে নিশ্চিহ্ন করতে চায়। কারণ তারা জানে, বঙ্গবন্ধুর রক্তকে ধ্বংস করতে না পারলে তাদের স্বপ্ন পূরণ হবে না। এ কারণে তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে।’
দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াতসহ তাদের দোসর ষড়যন্ত্রকারীদের এসব অপচেষ্টা ঐক্যবদ্ধ হয়ে নস্যাৎ করে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসমাপ্ত সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠা করতে হবে।’
‘রং-তুলিতে শোকগাথা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে শিল্পীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-কমিটির সহ-সম্পাদক সুভাষ সিংহ রায়সহ শিল্পীবৃন্দ।