ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘তত্ত্বাবধায়ক সরকার প্রথা গোরস্থানে চলে গেছে’

Link Copied!

nasimচাঁদপুর প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রথা গোরস্থানে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার এখন মৃত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামীতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি মঙ্গলবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হওয়ার সুযোগ নেই। আপনি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ওই নির্বাচন প্রত্যাখান করলে বিএনপি বিলীন হয়ে যাবে। সেই সঙ্গে আপনি (খালেদা জিয়া) ও দুর্নীতিবাজ ছেলে তারেক রহমানও পচে যাবেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ পরিচালনা করবে। আর সেই নির্বাচনে খালেদা জিয়া নিশ্চিহ্ন হয়ে যাবে।’
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।