ঢাকাWednesday , 12 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ দলীয় জোটের বৈঠক রাতে

Link Copied!

bnpনিজস্ব প্রতিবেদক : আজ বুধবার রাত ৮টায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। টানা সাত মাস পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপিকে ঢেলে সাজানোর ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির এক নেতা।
গত বছরের ২২ নভেম্বর জোটের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের প্রায় একমাস পরে ৫ জানুয়ারি থেকে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জ্বালাও পোড়াও আন্দোলন শুরু করে বিএনপি। কিন্তু সেই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ওই আন্দোলনের পর দলকে নতুন করে গোছানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
গত সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন জানিয়েছিলেন, দু’একদিনের মধ্যেই চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া।’
ওই দিন সন্ধ্যা ৬টার দিকে বেগম জিয়া তার গাড়ি বহর নিয়ে গুলশান ২ এর ৯০ নম্বর সড়কের ডেল্টা লাইফ টাওয়ারে ব্রিটিশ ভিসার জন্য আবেদন ফরম জমা দিতে স্বশরীরে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ভিএসএফ গ্লোবাল অফিসে যান।
সেখানে ভিসার জন্য ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট, সইসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যা সড়ে ৬টার দিকে ভিএসএফ সেন্টার থেকে বের হন তিনি।