ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো সময় পালাবেন খালেদা জিয়া

Link Copied!

Catraleeg logoরংপুর প্রতিনিধি : চিকিৎসার অজুহাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও যেকোনো সময় দেশ ছেড়ে পালাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।
সোমবার দুপুরে রংপুর জেলা ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদত বার্ষির্কী উপলক্ষে শোকসভায় এমন মন্তব্য করেন তারা।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি সভাপতিত্ব সভায় বক্তব্য রাখেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু বলেন, ‘অন্যায়, অত্যাচার, দুর্নীতি আর লুটপাটের মামলায় খালেদা জিয়া এখন দিশেহারা। তাই ওনি দুই একদিন পর পর নিজে নিজেই অসুস্থ হন। বিচারের ভয়ে আগে ভাগেই দুর্নীতিবাজ ছেলে তারেক রহমান চিকিৎসার নামে দেশ ছেড়েছেন। এবার হাওয়া ভবনের খালেদা জিয়ার পালা। তিনিও দেশ ছেড়ে পালাবেন।’
এর আগে, সকালে মহানগরীর বেতপট্টি মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে ছাত্রলীগের উদ্যোগে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এছাড়া দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে ছাত্রলীগ একটি শোক র্যা লি রেব করে। র্যা লিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শোকসভায় মিলিত হয়।
শোকসভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কাননের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান শফি, সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, জেলা দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসি, উপ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান নান্নু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির প্রমুখ।