নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলা দু’টিতে হাজিরা দিতে আগামীকাল (সোমবার) আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়া সোমবার স্বাস্থ্যগত কারণে আদালতে উপস্থিত হবেন না।
এর আগে গত ৩ আগস্ট আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী হারুন অর রশিদকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর আদালত ১০ আগস্ট স্বাক্ষগ্রহণের দিন ধার্য করেন।

