ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরাজিত খালেদা জনগণের ওপর হামলা করছেন

Link Copied!

Inuকুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পাকিস্তানিরা যখন সঙ্গে পেরে উঠছিল না, তখন তারা সাধারণ মানুষ ও নারীদের ওপর আক্রমণ করেছিল। আজকে আগুন সন্ত্রাসে পরাজিত বেগম খালেদা জিয়া পিছু হটা জঙ্গীবাদ ও বিধ্বস্ত জামায়াতকে নিয়ে শেষ আক্রমণ হিসেবে নিরীহ জনগণের ওপর হামলা করছেন।’
শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ এবং অভিভাবক সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বিধ্বস্ত জামায়াত-বিএনপি শেষ আক্রমণ হিসেবে ব্লগার হত্যার নামে সাধারণ মানুষদের ওপর আক্রমণ করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও একই ঘটনা ঘটেছিল। ব্লগার হত্যার নামে কার্যত তারা আসলে ভিন্নমত ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে চাচ্ছে।’
এ ব্যাপারে সরকারের শক্ত অবস্থানকে সহযোগিতার জন্য দেশবাসীকে ব্লগার হত্যাকারীদের ধরিয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
জাসদ প্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী অন্যসব বিষয়ের চেয়ে শিশুদের শিক্ষার বিষয়ে বেশি নজর দেন। বিনা পয়সায় প্রত্যেক স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করা হচ্ছে এবং ঝরে পড়ার হার কমাতে অস্বচ্ছল শিক্ষার্থীদের দুপুরের খাবার ব্যবস্থা করা হচ্ছে।’
প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় নারী জোটের আহ্বায়ক ও তথ্যমন্ত্রীর সহধর্মীনি আফরোজা হক রিনা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।