ঢাকাMonday , 29 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ বিদায় নিলেই সমধান

দৈনিক পাঞ্জেরী
September 29, 2014 11:13 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বিদায় নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যা একটা, সমাধানও একটাই। আমাদের ওপর চাপিয়ে দেয়া অবৈধ সরকারকে বিদায় করতে হবে। এ সরকারকে বিদায় করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘অভিসংশন আইন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। বিএনপিপন্থী সংগঠন জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ এ গোলটেবিলের আয়োজন করে।Berister-Mahbubতিনি বলেন, ‘আমরা বাঙালি, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে। একাত্তরে কে কী করেছে তা ভুলে সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে। এর কোনো বিকল্প নেই।’
একের পর এক আইন করে বর্তমান অবৈধ সরকার জাতিকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলছে বলেও মন্তব্য করেন বিএনপিপন্থি এ আইনজীবী।
তিনি বলেন, ‘সম্প্রচার নীতিমালা, আইসিটি আইনসহ নানা আইন করতে করতে শেষ আইন করেছে অভিসংশন আইন। বিচারকদের চাপে রাখতে এ সংশোধনী করেছে। অবৈধ সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন এ সরকারকে সরাতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না। আমরা একটা নির্বাচন চাই। কারণ ৫ জানুয়ারির নির্বাচন একটা তামাশা। ত্রুটিপূর্ণ ওই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হয়নি। দ্রুত নির্বাচন না হলে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব বাড়তেই থাকবে। তাতে দেশের ভবিষ্যত হবে খুব খারাপ।’
ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-আইন সম্পাদক তৈমুর আলম খন্দকার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাবেক সাংসদ শাম্মী আক্তার আলোচনায় অংশ নেন।