ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় খেলাফত মজলিসের উদ্বেগ

Link Copied!

khalafatনিজস্ব প্রতিবেদক : শিশু নির্যাতন ও হত্যা আইয়ামে জাহেলিয়া যুগের ভয়াবহতাকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি শেখ গোলাম।
শুক্রবার রাজধানীর বিজয়নগরে সংগঠটির  কার্যালয়ে ঢাকা মহানগরীর থানার নেতৃবৃন্দের  সভায় তিনি এ মন্তব্য করেন।
শেখ গোলাম বলেন, ‘দেশে নির্বাচিত সরকার নেই বলে প্রশাসনেও কোন চেইন অব কমান্ড নেই। সরকারের অনৈতিক প্রশ্রয়ে সারা দেশে দূর্বৃত্তায়ন ও দুর্নীতির চরম বিকাশ ঘটেছে। চলমান ঘটনাবলীর কারণে দেশের মানুষ চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত।’
এ সময় নগরবাসীকে সচেতন করার জন্য খেলাফত মজলিসের থানার দায়িত্বশীলদের নিরবিছিন্নভাবে কাজ করারও আহবান জানান তিনি।
খেলাফত মজলিসের ঢাকা মহানগরী সম্পাদক অধ্যাপক মওলানা আজীজুল হকের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নোমান মাযহার, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক অধ্যাপক মিনহাজুল আলম, মাওলানা শরীফুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শাহাবুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।