ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জাতির জনককে সপরিবারে হত্যা ছিল জঘন্যতম অপরাধের একটি’

Link Copied!

ফাইল ছবি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ১৯৭৫ সনের ১৫ আগস্ট সপরিবারে রাতের আঁধারে নির্বিচারে গুলি করে হত্যা করার ঘটনা ছিল এ যাবতকালের পৃথিবীর জঘন্যতম ঘটনাগুলোর মধ্যে একটি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসনার বলিষ্ঠ নেতৃত্ব ও আওয়ামী লীগের স্বচ্ছ রাজনীতির কারণে সেই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার করা সম্ভব হয়েছে।’
বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহিদা মোশারফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু ( এমপি)। সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজিলাতুননেছা বাপ্পী এমপি, হোসনে আরা বেগম বাবলী এমপি, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজালাল মিয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক মিয়া মো. আলাউদ্দীন, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশীদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূইয়া প্রমুখ।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ওই সময়ে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা যদি বিদেশে অবস্থান না করতেন, তাহলে হয়তো তাদেরকেও পরিবারের সবার ভাগ্য বরণ করতে হতো।’
প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গী ও সন্ত্রাসের মদদদাতা বিএনপি-জামাতকে এ দেশের মানুষ বর্জন করায় এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন। বেগম খালেদা জিয়ার নির্দেশে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করে তারা উল্লাস করেছেন।
বেগম খালেদা জিয়া জাতির জনকের শাহাদাৎ বার্ষিকীতে নকল জন্ম বার্ষিকী পালন করে জাতীর সঙ্গে নিষ্ঠুর ও নির্মম পরিহাস করে যাচ্ছেন।’
প্রতিমন্ত্রী খালেদা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার অযোগ্যতার কারণে আপনার দলের চাটুকার নেতা-কর্মীরা লুটেপুটে খেয়ে আপনার বিপদে আপনার পাশ থেকে সটকে পড়েছে। এখনো সময় আছে আপনি মানুষ হওয়ার চেষ্টা করুন। অন্যথায় আপনাকে এ দেশের মানুষ রাজনীতি থেকে বিতাড়িত করবে।’