ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভঙ্গুর জামায়াতের টিকে থাকার চেষ্টা

Link Copied!

Jamatসিলেট প্রতিনিধি : সারা দেশের মতো সিলেটেও অস্তিত্ব সংকটে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতাদের আটকদের পর সংগঠনটির কার্যক্রম হ-য-ব-র-ল হয়ে পড়ে। বিশেষ করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লা ও কামারুজ্জানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর থেকে ভঙ্গুর হয়ে পড়েছে দলটি। এর পরও মাঝে মাঝে আকস্মিক ও ঝটিকা কিছু কর্মসূচি দিয়ে টিকে থাকার চেষ্টা করছে তারা। এ ক্ষেত্রে তৃণমূল নেতারা বিভিন্ন কৌশল অবলম্বন করে দলকে গতিশীল করার চেষ্টা করছে।
সম্প্রতি সিলেটের রাজপথে দলীয় কর্মসূচি বাস্তবায়নের ধরনেই দলটির বর্তমান অবস্থা ফুটে উঠেছে। তবে জামায়াত নেতারা তা অস্বীকার করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রধান মিত্র বিএনপিই সিলেটের রাজনীতির মাঠ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। তাই জামায়াতে ইসলামীর অবস্থা এখন বেহাল। এ অবস্তায় নেতাকর্মীদের মধ্যে হতাশা, বিশৃঙ্খলা ও অনৈক্য দেখা দিয়েছে।
সূত্র মতে, গত ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে সরকারবিরোধী আন্দোলন চলাকালে সিলেটে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। আন্দোলনের ডামাঢোল চাপা পড়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা প্রকাশ্যে বেরিয়ে আসার সাহস পাচ্ছে না। তাছাড়া ক্রমাগতভাবে সরকারবিরোধী আন্দোলন ব্যর্থ হওয়ায় দলটির নেতাকর্মীদের ঘিরে ধরেছে হতাশা।
এমনকি আন্দোলনের মাঠ ছেড়ে নেতাদের আত্মগোপনে চলে যাওয়ায় তৃণমূল নেতাকর্মীরা বিক্ষুব্ধ এবং অনেকটাই বিশৃঙ্খল। এ অবস্থায় সিলেটে ফের ঘুরে দাঁড়াতে চাইছে জামায়াত। এজন্য তারা কৌশল পাল্টে নতুন খোলসে মাঠে নেমেছে।
সম্প্রতি একাধিকবার স্বাধীনতা যুদ্ধে রক্তে কাঁপন তোলা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলটির নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। এছাড়াও কলোনীর শিশুদের দিয়ে লিফলেট বিতরণ করে জামায়াত নেতাদের মুক্তির দাবি জানিয়েছে দলটি। তাছাড়া সম্প্রতি একটি বেসরকারি মেডিকেল কলেজের ব্যানারে নগরীতে মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
সর্বশেষ, গতকাল বুধবার বেলা পৌনে ১টার দিকে সিলেট নগরীর জেলরোড এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করে জামায়াত। আবু তোরাব জামে মসজিদের সামনে থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে তারা মিছিল শুরু করে। প্রায় একশ গজ দূরে মহাজনপট্টির গলির মুখে গিয়ে ‘নারায়ে তকবির-আল্লাহু আকবার’ স্লোগান দিয়ে তারা মিছিল শেষ করে পালিয়ে যায়।
সারাদেশে শিশু হত্যা, খুন, গুম, দুর্ধর্ষ ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশংকাজনকহারে বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের কেন্দ্রীঘোষিত এ কর্মসূচি ছিলো বলে জানিয়েছে দলীয় সূত্র।
মিছিল শেষে গণ্যমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি ও মিছিলের ছবি পাঠিয়েছে সংগঠনটি। তাদের পাঠানো ছবিতে দেখে গেছে-জামায়াত নেতারা একটি ব্যানার নিয়ে মিছিল করছে। কিন্তু সেই ব্যানার ছিল ভুল বানানে ভরা। ব্যনারে এমন ভুল দেখে প্রক্ষদর্শীরা মন্তব্য করেছেন- জামায়াত রাজনীতিতে খেই হারিয়ে ফেলেছে। তবে দলের এমন অবস্থার কথা আস্বীকার করেছেন সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, ‘জামায়াত একটি গতিশীল সংগঠন। সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে নেতাকর্মীরা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে কখনো জয় বাংলা স্লোগান দেয়নি। অন্য প্রতিষ্ঠানের ব্যানার নিয়েও মিছিল করেনি জামায়াত-শিবির। জামায়াত সবসময় দলীয় ব্যানারেই মিছিল করে।’