ঢাকাMonday , 29 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আন্দোলনের সুযোগ পাবে না: তোফায়েল

দৈনিক পাঞ্জেরী
September 29, 2014 10:57 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকTofael

বিএনপি আগামীতে সরকারবিরোধী আন্দোলন করার সুযোগ পাবে। তারা নিজেদের সংগঠন নিয়ে ব্যস্ত থাকবে।
সোমবার সচিবালয়ে বাণিজ মন্ত্রণালয়ে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মিলোস্রাব স্টেসেকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘এ পর্যন্ত ঈদের পর. পরীক্ষার পর, পূজার পর, রোজার পর করে তারা আন্দোলনের আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। এমন আল্টিমেটাম দেয়া তাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এখন আর বিএনপির এসব কথা মানুষ বিশ্বাস করে না। তারা যে এমন  কিছু করতে পারবে না, তা মানুষ বুঝে ফেলছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমি মনে করি আগামী দিনে তাদেরকে দল নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাই আন্দোলন করে লাভ হবে না। আগের মতো কোন অরাজকতা, বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির সুযোগ পাবে না তারা।
২০ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন তাদের সঙ্গে আলোচনায় বসতে হবে, নির্বাচন দিতে হবে-সাংবাদিকদের এমন প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, মেয়াদ পূর্ণ করার আগে বাংলাদেশে আরেকটি নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, আমাদের মেয়াদ পূর্ণ হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারি। এর আগে ৯০ দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন হবে। তার আগে জাতীয় নির্বাচন নয়। সুতরাং সংলাপ করবো কি নিয়ে। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তা সঠিকই বলেছেন।
বিরোধী দলীয় নেতা ( বেগম খালেদা জিয়া) তিনি নির্বাচনে অংশ গ্রহণ না করে ভুল করেছেন। তাই বিরোধীদল হিসাবে নির্বাচন চাইতে পারেন বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির রাজনীতি ঠেকাতে তাদের কিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মামলার রাজনীতি বিএনপি শুরু করেছে। আমি নিজে ৪৪টি মামলার আসামি ছিলাম।
বিদেশ থেকে দেশে ফিরে বিমানবন্দরে আমাকে গ্রেফতার করে থানায় এক রাঁত দাড় করিয়ে রেখেছিল। কাশিমপুর কারাগারে ফাঁসির আসামিদের মতোকন্ডম সেলে রাখা হয়েছে। এগুলি তারা শিখিয়েছে।
তাহলে আপনারাও কী তাদের পদাঙ্ক অনুকরন করছেন এমন প্রশ্নে তিনি বলেন, না আমরা তা করছিনা। রাজনৈতিক কর্মসূচির নামে যারা আইনকে নিজের হাতে তুলে নেয় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
আন্তর্জাতিকভাবে বর্তমান সরকার প্রশংসিত দাবি করে তিনি বলেন, ‘বিদেশিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা তাই বলেছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, আর তার মেয়ে দেশ রক্ষা করেছেন।
এসময় মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক ভালো। আজকে তাদের সঙ্গে বসেছি। আমরা একটি সিদ্ধান্তে পৌছেছি যে, এ বছরের মধ্যে একটি বাণিজ্য চুক্তি করবো।
আমরা চেক প্রজাতন্ত্রে ১০০ মিলিয়ন ডলার রপ্তানি করেছি। অন্যদিকে তারা ৫০ মিলিয়ন রপ্তানি করছে।  বাণিজ্য চুক্তি হলে আমদানি-রপ্তানি আরো বেড়ে যাবে। আর এটি হবে আমাদে ৬ষ্ঠ পঞ্চবাষিকীপরিকল্পনা অনুযায়ি।