নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে জেলহাজতে পাঠানোর আদেশ দানের পর মাত্র পৌনে একঘণ্টা পরে ওই আদেশ বাতিল করে তার জামিন প্রদান করেছেন ঢাকার মুখ্য মহানগ হাকিম (সিএমএম) আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান বেলা ১টার দিকে তার আদালতে আত্মসমর্পণকারী ফালুর জামিন আবেদন নাকচ করে জেলা হাজতে পাঠানোর আদেশ দিয়েছিলেন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পরে আসামির (ফালু) আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ওই বিচারকের কাছে তার পূর্ব আদেশটি পুনর্বিবেচনার আবেদন করেন। ওই আবেদনটি মঞ্জুর করে বিচারক ফালুকে জামিন প্রদান করেন।

