ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণধর্ষণের প্রতিবাদে জামায়াতের মিছিল

Link Copied!

Jamayatগাজীপুর প্রতিনিধি : সারাদেশে অব্যাহতভাবে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মু. হোসেন আলীর নেতৃত্বে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মিছিলটি বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতা হোসেন আলী বলেন, ‘বেশ কিছুদিন থেকে সারাদেশে গণধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এসব পৈচাশিক নির্যাতনের ঘটনায় থানায় সুনির্দিষ্টভাবে মামলাও দায়ের করা হচ্ছে। স্থানীয় লোকেরা এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভও করছে। কিন্তু এতোদসত্ত্বেও সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ততার কারণে দুর্বৃত্তরা সাথে সাথে গ্রেপ্তার হচ্ছে না এবং শাস্তিও পাচ্ছে না।’
তিনি বলেন, ‘কর্মজীবী নারী, স্কুল-কলেজের ছাত্রীরাও ধর্ষিতা হচ্ছে। শিশুদেরকে অপহরণ, ধর্ষণ ও খুন করা হচ্ছে। অতএব সরকারের প্রতি আমাদের দাবি এসব অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দেন, নইলে জনগণ এর কড়া জবাব দেবে।’
এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সেক্রেটারি আহমদ ইমতিয়াজ, শ্রমিক কল্যাণ সভাপতি আজহারুল ইসলাম, জামায়াতে ইসলামী জয়দেবপুর থানা উত্তরের আমির আশরাফ আলী কাজল, ছাত্রশিবির গাজীপুর মহানগরীর অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম, মানবউন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।