ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষি সচিবের বিজেআরআই পরিদর্শন

Link Copied!

কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ বিজেআরআই’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছেন। পাশে (বামে) প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন ও অন্যান্য অতিথিবৃন্দ

কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ বিজেআরআই’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছেন। পাশে (বামে) প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন ও অন্যান্য অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ গত ১ আগস্ট শনিবার বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পরিদর্শন করেন। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) সৈয়দা আফরোজা বেগম, যুগ্মসচিব (গবেষণা-৩) কৃষিবিদ মো. হেমায়েত হোসেন, কৃষি সচিবের একান্ত সচিব আব্দুল লতিফ মোল্লা এ সময় উপস্থিত ছিলেন।
বিজেআরআই’র মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন কৃষি সচিবকে বিজেআরআই চত্বরে স্বাগত জানান। তিনি অতিথিদের নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বিজেআরআই উদ্ভাবিত পাওয়ার রিবণার, কৃষি মাঠ পরীক্ষা, জেটিপিডিসি উইং এবং টিআরবি উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করেন। পাটের সাথে তুলা ও ভেড়ার লোম মিশ্রনে তৈরি সুতা ও বস্ত্র দেখে সচিব সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বিজেআরআই’র আন্তজার্তিকমানের বিশেষায়িত ‘পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (বিএআরজে) প্রকল্প’ পরিদর্শন করেন। প্রকল্পের ভৌত ও কারিগরি অগ্রগতি, কর্মপদ্ধতি, অত্যাধুনিক গবেষণাগার পরিদর্শন করে প্রকল্পের সার্বিক গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিজেআরআই’র জেনোম সিকোয়েন্সিং গবেষণাকে একটি মাইলফলক হিসাবে আখ্যায়িত করেন।
এ সময় বিজেআরআই’র কৃষি, কারিগরী, জেটিপিডিসি এবং প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালকরা সচিবকে স্ব-স্ব উইংয়ের গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রম অগ্রগতি তুলে ধরেন।