ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণআন্দোলনের ভয়ে সরকার ছাত্রলদল সভাপতিকে গ্রেপ্তার করেছে

Link Copied!

bnpনিজস্ব প্রতিবেদক : বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তরুণ নেতাকর্মীদের ভবিষ্যত সম্ভাবনাময় জাতীয় নেতৃত্বকে কলঙ্কিত করতেই ক্ষমতাসীনরা মিথ্যা মামলায় ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি এ অভিযোগ করে।
ছাত্রদল সভাপতি রাজিব আহসানের ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সিনিয়ির সভাপতি মনির হোসেন বলেন, ‘রাজিব আহসানকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার এবং তার কাছ থেকে মাদক উদ্ধারের সাজানো নাটক মঞ্চস্থ করেছে সরকার। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা সরকারের পুরনো কৌশলের অংশ।’
রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য সরকার এ কৌশল অবলম্বন করেছে বলে মন্তব্য করেন তিনি।
মনির হোসেন বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজ, যুব সমাজ ও স্বেচ্ছাসেবক সমাজ গণআন্দোলন গড়ে তুলবে এই ভয়ে ক্ষমতাসীনরা রাজিব আহসানকে গ্রেপ্তার করেছে।’
তিনি বলেন, সরকার আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। দেশের মেধাবী সম্পন্ন ও দক্ষ জাতীয় নেতৃত্ব গড়ে উঠতে না পারে সেই এজেন্ডার অংশ হিসেবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের গেপ্তার করা হচ্ছে।’
এসময় তিনি রাজিব আহসানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক মীর শরফত আলী সবুরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, গোলাম হায়দার মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজি রহমান মানিক, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।