ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ার-মিন্টু-আমানের আত্মসমর্পণ

Link Copied!

AMAনিজস্ব প্রতিবেদক : নাশকতার ৫০ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন।
রোববার সকালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ওইসব মামলায় তারা আত্মসমর্পণ করেন।
বিএনপি নেতৃবৃন্দের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া তাদের আত্মসমর্পনের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপিল বিভাগের নির্দেশে তারা ঢাকার সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করছেন।
গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মামলাগুলোর মধ্যে ২টি মামলা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার।
ওই মামলাগুলোর মধ্যে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে রয়েছে ৪২টি মামলা। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় ওই মামলাগুলো দায়ের করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মামলা সংখ্যা ৭টি। ঢাকার পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু একই ধরনের অভিযোগে পল্টন থানার একটি মামলার আসামি।
এদিকে বিএনপি নেতৃবৃন্দ আসলে কে কত মামলায় আত্মসমর্পন করছেন সে সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে মিডিয়ায়। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশিত ৫২ মামলার বাইরে আরও বহু মামলা রয়েছে যেগুলোতে তারা এখনো জামিন নেননি।
একই দিনে ওই মামলাগুলোতেও তারা আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে। সেজন্য মামলার প্রকৃত সংখ্যা আত্মসমর্পণের পরে পাঠকদেরকে জানানো সম্ভব হবে।