নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচির প্রথম দিনে কৃষক লীগের রক্তদান ও আলোচনাসভা কর্মসূচির সভামঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেল ৪টা ২৯ মিনিটে বৃষ্টি ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে নির্মিত মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
কৃষকলীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লার সভাপতিত্বে সেখানে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়ার সদস্য ও স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম, সংসদ সদস্য ফজলে নূর তাপস, কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা।
তবে বৈরি আবহাওয়ার কারণে সেখানে নেতাকর্মীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
এদিকে, শোকের মাসের কর্মসূচি হিসেবে ৩ আগস্ট সোমবার বিকেল ৩টায় তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভা। ৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে আলোচনা সভার আয়োজন করেছে।
শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ৫ আগস্ট বুধবার সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে যুব লীগের আলোচনা সভা। বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বাদ আছর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৯ আগস্ট রোববার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা।
১১ আগস্ট সোমবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলতনায়তনে (খামারবাড়ি) স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা।
১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত ‘রঙ তুলিতে শোক গাথা’ অনুষ্ঠানে দেশের বরেণ্য চিত্র শিল্পীরা অংশ নেবেন। বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে যুব লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৩ আগস্ট বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল পৌনে ৭টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন (রাষ্ট্রপতি ও প্রধনামন্ত্রী কর্মসূচিতে অংশ নেবেন)।
সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের সম্মানার্থে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও তাদের রুহের মাগফিরাত কামনায় মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত থাকবেন।
বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির, প্যাগোডা, গির্জা এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে অস্বচ্ছল, দু:স্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ। বাদ আছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৮ আগস্ট বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা।
১৯ আগস্ট বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (খামার বাড়ি) অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আলোচনা সভা।
২১ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৩ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে যুব মহিলা লীগের আলোচনা সভা।
২৪ আগস্ট বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আইনজীবী পরিরষদের আলোচনা সভা।
২৫ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণ’ শীর্ষক মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা।
২৬ আগস্ট বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনা সভা।
৩০ আগস্ট বিকেল ৪টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা।
৩১ আগস্ট বিকেল ৪টা ছাত্রলীগের আলোচনা সভা।
৩ সেপ্টেম্বর ঢাকা আইনজীবী পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা।

