ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শোকের মাসে আওয়ামী লীগের ৪০ দিনের কর্মসূচি

Link Copied!

A.leege-logoনিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বিপদগামী সেনা সদস্য হত্যা করে। আর বাঙালী জাতির জীবনে শোকের মাস আগস্ট। তাই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৪০ দিন ব্যাপী কর্মসূচিও হাতে নিয়েছে আওয়ামী লীগ।
প্রথম দিনের কর্মসূচি আজ পালিত হচ্ছে। এদিনে কর্মসূচিতে রয়েছে প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, দুপুর ১২ টায় টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা প্রদর্শন। বিকেল সাড়ে ৪টায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কৃষক লীগের এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানানো হয়েছে। টুঙ্গিপাড়ায় সমাধীতে শ্রদ্ধা জানাবেন নেতারা দুপুরে।
এদিকে শোকের মাসের কর্মসূচি হিসেবে রয়েছে ৩ আগস্ট সোমবার বিকেল ৩টা তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভা। ৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে আলোচনা সভার আয়োজন করেছে।
শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ৫ আগস্ট বুধবার সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বেলা ১১টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ৮ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে যুব লীগের আলোচনা সভা। বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বাদ আছর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৯ আগস্ট রোববার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা।
১১ আগস্ট সোমবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলতনায়তনে (খামারবাড়ি) স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা।
১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত ‘রঙ তুলিতে শোক গাথা’ অনুষ্ঠানে দেশের বরেণ্য চিত্র শিল্পীরা অংশ নেবেন। বিকেল ৩টায় মহানগর নাট্যমঞ্চে যুব লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৩ আগস্ট বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল পৌনে ৭টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন (রাষ্ট্রপতি ও প্রধনামন্ত্রী কর্মসূচিতে অংশ নেবেন)।
সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের সম্মানার্থে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও তাদের রুহের মাগফিরাত কামনায় মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত থাকবেন।
বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, মন্দির, প্যাগোডা, গির্জা এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে অস্বচ্ছল, দু:স্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ। বাদ আছর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৭ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৮ আগস্ট বিকাল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা।
১৯ আগস্ট বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২০ আগস্ট বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে (খামার বাড়ি) অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের আলোচনা সভা।
২১ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৩ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে যুব মহিলা লীগের আলোচনা সভা।
২৪ আগস্ট বিকেল ৪টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আইনজীবী পরিরষদের আলোচনা সভা।
২৫ আগস্ট বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণ’ শীর্ষক মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা।
২৬ আগস্ট বিকেল ৪টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আলোচনা সভা।
৩০ আগস্ট বিকেল ৪টায় ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা।
৩১ আগস্ট বিকেল ৪টা ছাত্রলীগের আলোচনা সভা।
৩ সেপ্টেম্বর ঢাকা আইনজীবী পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা।