ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দ আশরাফের বক্তব্যে বিএনপি হতাশ

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে বলে জানিয়েছেন আসাদুজ্জামান রিপন।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। কারণ ওই নির্বাচনে ৫ শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং ১৫৪ জন সংসদ সদস্য বিনাভোটে নির্বাচিত হয়েছেন। তাই এ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। বিএনপির আশঙ্কা, সরকার আরো একটি ৫ জানুয়ারির নিবাচন আয়োজন করতে চাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দেশের বর্তামান পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসকরা দেশের আইনশৃঙ্খলা, আওয়ামী লীগ কর্মীদের সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে সে উদ্বিগ্নতা সরকারেরও হওয়া উচিৎ বলে মন্তব্য করে বিরপন বলেন, ‘তারা তাদের দলীয় ক্যাডারদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এর ফলেই আজ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসনের একটি বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি সরকার গঠন করলে প্রতিহিংসামূলক রাজনীতি করবে না। সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবে। তাই আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই।’
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিয়য়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।