নিজস্ব প্রতিবেদক : সদ্য বিলুপ্ত হওয়া ১৬২টি ছিট মহল এবং বাংলাদেশের অন্তর্ভূক্ত ৫২ হাজার নাগরিকের জীবনের নিরাপত্তা ও বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা জানান। একইসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ছিটমহল বিলুপ্ত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সে দেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের আবারও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশের গৌরব ও আনন্দের দিন। ছিনটমহলের নাগরিকদের মতো বিএনপিও তাদের সঙ্গে আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিয়য়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

