ঢাকাFriday , 31 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপি-জামায়াতের লক্ষ্য’

Link Copied!

rashed-khan-menon-2নিজস্ব প্রতিবেদক : বিএনপি একবার বলে যুদ্ধাপরাধীদের বিচার চাই, আবার বিচার করা হলে বলে এটা রাজনৈতিক প্রতিহিংসা। আসলে যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপির-জামায়াত জোটের মুল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৩১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মেনন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর দলটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যে,  তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এতেই প্রমাণিত হয় যুদ্ধাপরাধীদের রক্ষা করাই বিএনপির-জামায়াত জোটের আন্দোলনের মূল লক্ষ্য।
বিএনপি চেয়ারপারসনকে হুঁশিয়ারি করে তিনি বলেন, ধর্মীয় জঙ্গিগোষ্ঠী জামায়াতের সঙ্গে সম্পর্ক রেখে তত্ত্বাবধায়ক সরকার কেন, কোন সরকারের আমলেই নির্বাচনে অংশগ্রহন করতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহন করতে হলে অবশ্যই যুদ্ধাপরাধী দল জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে।
গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন মহলের ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে মেনন বলেন, গার্মেন্টস শ্রমিকেরা যখন তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করে তখন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকারের কিছু কুচক্রিমহল এবং কিছু নামধারী শ্রমিক নেতারা এই শিল্পকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়।
তিনি বলেন, সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা যে আন্দোলন করছে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আশা করি খুব শিগগিরি সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের রাজপথে রেখে বাংলাদেশের অগ্রগতি সম্ভব না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মন্ডল, একতা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি কফিল উদ্দিন, রানা প্লাজার শ্রমিকদের পক্ষে সালমা বেগম এবং তাজরীন ফ্যাশনসের শ্রমিকদের পক্ষে জরিনা বেগম।