ঢাকাFriday , 31 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার নির্দেশে বন্যার্তদের পাশে নজরুল

Link Copied!

nazrul-islamনিজস্ব প্রতিবেদক : বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার নির্দেশে শুক্রবার বিকেলে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি টিম ফেনীর ফুলগাজীতে ত্রাণ বিতরণ করবেন।
শুক্রবার এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান।
নজরুল ইসলাম খান জানান, কিছুক্ষণের মধ্যেই আমরা ফেনীর ফুলগাজী উপজেলাতে ত্রাণ সামগ্রী বিতরণ করবো। ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেলসহ কয়েক প্রকার ত্রাণ সামগ্রী হিসেবে কিছুক্ষণের মধ্যে স্থানীয় ৮০০ দুর্গতদের মধ্যে বিতরণ করা হবে। সঙ্গে সাবেক এমপি রেহেনা আক্তর রানু, জেলা এবং উপজেলা লেভেলের নেতারা আছেন। ত্রাণ বিতরণ শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে।’