নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক আবদুল মান্নাসসহ বিএনপি নেতাদের রোগমুক্তির জন্য আজ বৃহস্পতিবার খতমে শেফাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিন বাদ আসর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
আগামীকাল ৩১ জুলাই শুক্রবার বাদ জুমা দেশব্যাপী সব মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
এছাড়াও সারাদেশে সব দলীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে সুবিধামতো দিন ও সময়ে বিএনপি নেতাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে দোয়া মাহফিল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়েছে।

