নিজস্ব প্রতিবেদক : ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের মৃত্যুতে সে দেশের জনগণের ন্যায় বিএনপিও একইভাবে শোকাহত বলে জানিয়েছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের কার্যালয়ে রাখা এক শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে তিনি এ কথা বলেন।
আবুল কালামের মৃত্যুতে বিএনপি যে শোকাহত এ কথাটি ভারতীয় জনগণ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছ পৌঁছে দিতে ভারতীয় হাই কমিশনারকে এসময় অনুরোধ জানান তিনি।

