ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমের সঙ্গে সরকারের সংঘাত নেই

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমের সঙ্গে সরকারের কোনো সংঘাত নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ফিরোজপুর থেকে প্রকাশিত ‘দৈনিক তথ্য দর্পন’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘যারা বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করছে। তারা ডাহা মিথ্যাচার করেন। প্রকৃতপক্ষে শেখ হাসিনার আমলেই গণমাধ্যম সবচেয়ে বেশি সুবিধা ভোগ করছে।’
দেশের চলমান রাজনীতি নিয়ে গণমাধ্যমকে সঠিক তথ্য দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দায়বদ্ধতার ভিতর দিয়ে গণমাধ্যমকে গণতন্ত্রের চর্চা করতে হবে। সঠিক তথ্য তুলে ধরার সাহসিকতা দেখাতে হবে আপনাদের।’
সালাউদ্দিন কাদের চৌধুরী প্রসঙ্গে ইনু বলেন, ‘অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এজন্য সন্তোষ প্রকাশ করছি।’
হঠাৎ নির্বাচনকে সামনে আনা বিএনপির ভিন্ন উদ্দেশ্য বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানকে দুর্নীতি, মানুষ পোড়ানোসহ চলমান কিছু মামলা থেকে রক্ষার জন্য কৌশল হিসেবে নির্বাচনকে বেছে নিয়েছে বিএনপি।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনকে সামনে আনার বিষয়টা একটা দর কষাকষির কৌশল। আমরা কোনো অবস্থাতেই অপরাধীদের বাঁচানোর কৌশলের সঙ্গে আপোস করতে পারি না।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের শীর্ষ দলের শীর্ষ নেত্রী হিসেবেও সাংবাদিকবান্ধব নেত্রীর স্বীকৃতি অর্জন করেছেন।’
তিনি বলেন, ‘হাসিনা সরকার সাংবাদিকদের জন্য তথ্যমন্ত্রণালয়ের অধীনে সাংবাদিক সহায়তা তহবিল গঠন করেছেন। গত কয়েক বছরে এ তহবিল থেকে অনেক সাংবাদিককে সহায়তা করা হয়েছে। ঢাকা হোক বা প্রত্যন্ত অঞ্চলে হোক যেকোনো সাংবাদিক এ তহবিল থেকে প্রয়োজনে সহায়তা পাবে।’
‘দৈনিক তথ্য দর্পনের’ সম্পাদক মণ্ডলীর সভাপতি ও চিতলমারী উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান সামীমের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী, পত্রিকার প্রকাশক সফিকুল হক মিঠু প্রমুখ।