ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকার ফাঁসি বহালে হতাশ জমির উদ্দিন

Link Copied!

jomir-uddinনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রেখেছেন। এ নিয়ে এখনও দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি। একই অপরাধে অন্যতম মিত্র জামায়াতের কয়েক নেতার রায় দেয়া ও কার্যকর হলেও বিএনপির কোনো প্রতিক্রিয়া ছিলো না।
তবে সাকার রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা বলেছেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সালাউদ্দিন কাদের চৌধুীর রায়ের প্রতিক্রিয়া জানতে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ রায়ে আমি হতাশাগ্রস্ত, দুঃখিত, মর্মাহত।’
তবে লে. জে. (অব.) মাহাবুবুর রহমানের কাছে ফোন করলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমার কোনো মন্তব্য নেই।’
অপর শীর্ষ নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমি এখন একটা মিটিংয়ে আছি ভাই, প্লিজ।’
দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘দল থেকে আমাকে এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা দেয়া হয়নি। জানানো হলে জানতে পারবেন।’
কবে নাগাদ কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে জানতে চাইলে রিপন বলেন,‘ আমি এখনও তা জানি না, দলের পক্ষ থেকে আমার মোবাইলে ম্যাসেজ যায়, ই-ইমেইল যায়, জানতে পারবেন।’
এদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতীয় দূতাবাস থেকে ফেরার সময় সাকার রায় নিয়ে ড. আব্দুল মঈনের কাছ প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদেও বলেন, ‘উপযুক্ত সময়ে ভিন্ন ভিন্ন মত দেয়া হবে।’
বুধবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্য সালাউদ্দিন চৌধুরীর ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির রায় বহাল রাখেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।