ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকার গ্রেপ্তারে হরতাল, ফাঁসি বহালে প্রতিক্রিয়াহীন বিএনপি

Link Copied!

Saka-BNPচট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রামের রাউজানের বাসিন্দা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ হলেও প্রতিক্রিয়াহীন তার দলের দায়িত্বশীল নেতারা। যদিও ২০১০ সালের ১৬ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগে ঢাকার গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পরপরই চট্টগ্রামে ১৭ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছিল বিএনপি। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র‌্যালীপূর্ব এক সংবাদ সম্মেলনে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে হরতাল আহ্বান করেছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে এরপর থেকে বিএনপির হাইকমান্ডের নির্দেশে যুদ্ধপরাধের বিচার নিয়ে কোন ধরণের মন্তব্য করছেন না দলটির নেতারা। বরাবরের মতই এবারো নীরব রয়েছেন তারা। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল থাকায় চট্টগ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ, একাত্তরের ঘাতক নির্মূল কমিটিসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠন। এমনকি কুখ্যাত এ যুদ্ধাপরাধীর জন্মস্থান রাউজানেও শত শত মানুষ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে। একে অপরের মুখে মিষ্টি মুখ করিয়েছে। তারা বলছেন, এই রায়ের ফলে রাউজনসহ পুরো চট্টগ্রাম কলঙ্কমুক্ত হবে। যিনি রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থেকে ৬ বার বিভিন্ন দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে বিএনপির শীর্ষ এ নেতার ফাঁসির রায়ে যেখানে চট্টগ্রামে এমন আনন্দ উল্লাস সেখানে নিজ দলের নেতাকর্মীরা নীরব। প্রতিক্রিয়া জানতে ঢাকায় অবস্থানরত নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এমনকি সকাল থেকে ফোন বন্ধ রেখেছেন সাকা চৌধুরীর অনুসারি হিসেবে পরিচিত নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনও। বিএনপির অন্য নেতারাও ফোন বন্ধ রেখেছেন। তবে চার সদস্যের নগর বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করা আমীর খসরুর পিএস মো. সেলিম বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় নিয়ে স্যার কোন প্রতিক্রিয়া দিতে মানা করেছেন। এছাড়া দলের পক্ষ থেকেও কোন কর্মসূচি দেয়া হয়নি।’ ২০১৩ সালে ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ সাকা চৌধুরীকে নূতন চন্দ্র সিংহ সহ চারটি অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে বুধবার ২৯ জুলাই সকালে ফাঁসির রায় বহাল রাখেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।