ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতিদের প্রতি নৌপরিবহন মন্ত্রীর কৃতজ্ঞতা

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় বিচারপতিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুদ্ধাপরাধী বিএনপির শীর্ষ নেতা সাকা চৌধুরীর ফাঁসির রায়ের পর এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘আমরা আশা করি সাকার রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে পারবো। অবিলম্বে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
খালেদাকে গণহত্যার নায়িকা মন্তব্য করে শাহজাহান বলেন, ‘আমি আশা করি তার বিচারও স্পেশাল ট্রাইব্যুনালে করা হবে।’
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে নতুন চাঁদ উঠেছে। আর সেই চাঁদ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খালেদা জিয়া এখন শেখ হাসিনার অধীনে নির্বাচন করার চিন্তা করছে উল্লেখ করে সরকারদলীয় এই মন্ত্রী বলেন, আশা করি আপনি ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেবেন। তবে আপনার দুর্নীতির তখন জেলের বাইরে নাও থাকতে পারেন। এতিমদের টাকা মেরে খাওয়া ও গণহত্যার জন্য আপনার বিচার হতে পারে।
সংগঠনের সহ-সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, এম এ করিম প্রমুখ।