ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রায় পরিবর্তনের সম্ভাবনা নেই

Link Copied!

Berister Anisulনিজস্ব প্রতিবেদক : মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী রিভিউ আবেদন করলেও ওই রায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আপাতত আইনের দষ্টিতে এই রায়ের পরিবর্তনের সুযোগ নেই। কেননা, ট্রাইব্যুনালের রায় আপিল বিভাগ বহাল রেখেছেন।’
আইনমন্ত্রী বলেন ‘চারটি অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড হয়েছিল। আপিল বিভাগ ওই চারটি আদেশই বহাল রেখেছেন।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের ও অন্যান্য রিভিউ নিষ্পত্তির ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের পরিবর্তনের কোনো সুযোগ নেই।’
বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো বিচার বিভাগের ওপর চাপ। আমাদের সতর্ক থাকা উচিত। তবে বিচার বিভাগ স্বাধীনভাবেই বিচার করেছেন। এছাড়া এই মামলাগুলো আমাদের জাতিসত্ত্বার শিকড়ের সঙ্গে সম্পৃক্ত।
মন্ত্রি বলেন, ‘সারা দেশের মানুষের মতো তিনিও এই রায়ে খুশি। সার্টিফাইড কপি পাওয়ার পনের দিনের মধ্যে তিনি (সাকা) রিভিউ করতে পারবেন।