ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কমিটি বাতিলের দাবিতে সেনবাগ ছাত্রলীগের অবরোধ

Link Copied!

Catraleeg logoনোয়াখালী প্রতিনিধি : কেন্দ্র থেকে ঘোষিত নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের এক পক্ষের নেতাকর্মীরা। এ সময় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেতাকর্মীরা নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় সড়ক অবরোধ করে নেতাকর্মীরা। খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেল (এএসপি) হাছান ইমাম ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনাস্থলে পৌঁছে নেতাদের সাথে আলোচনা করে অবরোধকারীদের তুলে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক কমিটির নেতা ফিরোজ আলম বাবু, ফয়েজ উল্ল্যা, রানাসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বেগমগঞ্জ সার্কেল (এএসপি) হাছান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রোববার বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সাক্ষরিত একটি প্যাডে আগামী এক বছরের জন্য সেনবাগ উপজেলায় ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান ও মাজেদুল ইসলাম তানভীরকে সাধারণ সম্পাদক বলে লিখিত ভাবে জানানো হয়।
পরে এই কমিটি নিয়ে ২২ জুলাই বুধবার বিকেলে সেনবাগ বাজারে নব গঠিত কমিটি ও সাবেক কমিটির নেতাকর্মীদের সাথে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজ হাসপতালের পরিচালক আনোয়ার কাদের নাজিম বলেন, ‘শিশুর চিকিৎসা বাবদ আড়াই লাখ টাকা বিল হয়েছে। বিল পরিশোধ ছাড়া হাসপাতালের পক্ষ থেকে তাদের অন্য কোনো চাপ দেয়া হয়নি।’