ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Link Copied!

rizviনিজস্ব প্রতিবেদক : মতিঝিল থানার নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল করিব রিজভীকে দুই দিনের মধ্যে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
মঙ্গলবার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন ২০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন রিজভীকে আদালতে হাজির করে মামলা দু’টির তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি আসামির আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড আবেদন বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক উভয় আবেদনই নাকচ করে দেন।