ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বক্তব্য স্পষ্ট নয়

Link Copied!

Suranjitনিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন নিয়ে খালেদা জিয়া কী বলতে চাইছেন তা কারও কাছেই স্পষ্ট নয়। তাকে ও তার দলকে এ ব্যাপারে বক্তব্য স্পষ্ট করতে হবে।
সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) কি ওই অনির্বাচিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চান? যেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। যেটি বর্তমানে সংবিধানে নেই সেটা থেকে তারা সরে এসেছেন কিনা? আর যদি সরে এসেই থাকেন সেটাও তাদেরকে স্পষ্ট করতে হবে। বিশ্বে সকল গণতান্ত্রিক দেশে সার্বজনীনভাবে যেভাবে তত্ত্ব্বাধয়ক সরকারে অধীনে নির্বাচন হয় তারা সেই নির্বাচন পদ্ধতি গ্রহণ করেছেন কিনা তাও তাদের বলতে হবে। আর সেটা যদি হয় তা হলে তাদেরকে বলতে হবে ষোড়শ সংশোধনীতে আমরা যা নির্বারণ করেছি তা তারা মেনে নিয়েছেন।’
বিএনপির উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘পশ্চাৎপদ ও ভুল রাজনীতির মাসুল বিএনপিকে দিতে হবে। বিশ্বে এখন গণতান্ত্রিক ধারা ছাড়া অন্য কোন পদ্ধতি নেই। আপনারা যে ভুল করেছেন তা সংশোধন করলে আমাদের কিছু বলার নেই। আমাদের বলার আছে এটাই যে, জনগণ যতদিন আমাদের ম্যান্ডেট দেবে ততদিন আমরা ক্ষমতায় থাকব।’
ক্ষমতা হস্তান্তর হবে নির্বাচনের মাধ্যমেই, অন্য কোন পদ্ধতিতে নয়-জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমাদের সরকারের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার হল বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। এই লক্ষ্যে সরকার দিনরাত কঠোর পরিশ্রম করছে। জাতিরও প্রত্যাশা আমরা কত তাড়াতাড়ি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি।’
নাইজেরিয়ার রাজধানী নাইরোবিতে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশের নাম বলায় বাঙালি জাতি গর্বিত এবং জাতি হিসেবে সকলেই এই গর্বের অংশীদার বলে মনে করেন তিনি।
ছাত্রলীগের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘মানুষের অনেক দিনের দাবি ছিল এটা। এই প্রথম স্বচ্ছ ব্যালটের মাধ্যমে তাদের নির্বাচন হয়েছে। এই নির্বাচনে ক্রুটি বিচ্যুতি থাকতেই পারে। সকলের প্রত্যাশা সমানভাবে পূরণ নাও হতে পারে। তারা নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব খোঁজার যে প্রক্রিয়া শুরু করেছে তা আগামীর গণতন্ত্রকে সমৃদ্ধ করবে।’
ব্যালটের নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগ যে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্য ছাত্রসংগঠনগুলোও অনুসরণ করবে বলে মনে করেন তিনি।
নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, সাম্যবাদী নেতা হারুণ চৌধুরী, সংগঠনর সহ-সভাপতি চিত্ত রঞ্জন দাশ প্রমুখ।