ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ জয়ের জন্মদিন

Link Copied!

JOYনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ সোমবার।
১৯৭১ সালের ২৭ জুলাই পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয় ঢাকায়। তখন ঢাকা ছিল অবরুদ্ধ। পাক হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালিদের ওপর।
দেশ স্বাধীন হওয়ার পর নানা শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন জয়।
সেই হিসেবে আজ তার ৪৪ বছর পূর্ণ হল।
বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে হত্যার পর মায়ের সঙ্গে ভারতে চলে যান জয়। সেখানেই কাটে শৈশব ও কৈশরের দিনগুলো। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ালেখার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন জয়। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
মার্কিন নাগরিক ক্রিস্টিন ওভারমায়ারকে ২০০২ সালের ২৬ অক্টোবর বিয়ে করেন জয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।
ধমনীতে রাজনীতির রক্তধারা প্রবাহিত জয় পড়ালেখা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে।
ওই বছরের ২৫ ফেব্রুয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
বর্তমানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।
২০০৯ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল তার। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ’ এর ধারনা তার উদ্যোগেই যুক্ত হয়েছিল।
পরবর্তীতে ডিজিটাল বাংলাদেশ দেশের তরুণদের ব্যাপক সাড়ায় জাগায়।