ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আনোয়ার-মিন্টু-আমানকে আত্মসমর্পণ করতে হবে

Link Copied!

AMAনিজস্ব প্রতিবেদক : নাশকতার মামলায় বিএনপির তিন নেতার জামিন টিকলো না আপিল বিভাগে। আপিল বিভাগ তাদেরকে এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
জামিন বাদ হয়ে যাওয়া বিএনপির এই তিন নেতা হলেন- স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান। তবে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের জামিন বহাল রেখেছেন আদালত।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
‍গত ৯ জুলাই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই চার নেতাকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি মো. জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ।
এমকে আনোয়ারের বিরুদ্ধে নয়টি, তরিকুল ইসলামের বিরুদ্ধে চারটি, আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে একটি ও আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে। বিএনপির সরকারবিরোধী আন্দোলনে নেতাদের বিরুদ্ধে মামলাগুলো রজ্জু করা হয়।
কিন্তু ১৪ জুলাই জামিনের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। ২১ জুলাই সৈয়দ মাহমুদ হোসেনের অবকাশকালীন চেম্বার বেঞ্চ আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে ২৭ জুলাই শুনানির দিন ধার্য করেন।
আজ শুনানি শেষে এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।