ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আঠারোর কম বয়সীদের জাতীয় পরিচয়পত্র প্রদান অবৈধ

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা হালনাগাদে ১৮ বছরের নিচে যাদের বয়স তাদেরকে জাতীয় পরিচয়পত্র দেয়াকে অবৈধ বলে অ্যাখা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এরকম অবৈধ উদ্যোগ নিতে পারে না। এজন্য তাদের পদত্যাগ করা উচিৎ। আর তারা যদি পদত্যাগ না করে তাহলে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো তাদের যেন ইমপিচ (অভিসংশন) করা হয়।
তিনি বলেন, বেআইনিভাবে ১৫-১৭ বছর বয়সীদের ভোটার হিসেবে নিবন্ধন করার যে উদ্যোগ নিয়েছে তাতে এ কমিশনের একটি বদ মতলব রয়েছে। আগামীতে অনুষ্ঠিতব্য স্থানীয় পৌর-ইউনিয়ন নির্বাচনে জালিয়াতি করার একটি নীলনকশা এতে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করি।
রিপন আরও বলেন, ১৫-১৭ বছর বয়সী ভোটারদের ভোটার করার বিষয়টি উদ্বেগজনক। সাংবিধানিকভাবে বেআইনি যা রহস্যজনকও। আমরা আশঙ্কা করছি আগামী পৌর-ইউনিয়ন পরিষদের নির্বাচনে এসব অপ্রাপ্ত বয়স্ক ভোটারদের মধ্যে তাদের অনুগত দিয়ে নির্বাচনে জয়ী হওয়ার টার্গেট নিয়েছে। সংবিধান অনুযায়ী ১৫-১৭ বছর বয়সীদের কোনভাবেই ভোটার হিসেবে নিবন্ধন করার সুযোগ নেই। বেআইনি কর্মকাণ্ডে নিয়োজিত নির্বাচন কমিশনের সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার সুযোগ নেই। কারণ ইতোমধ্যেই তারা শপথ ভঙ্গের কারণ ঘটিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন এ বছরের শেষে অনুষ্ঠিতব্য প্রায় তিনশ’ পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের একটি পরিকল্পনা হাতে নিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচন কমিশনের একটি রুটিন কাজ হলেও এই আজ্ঞাবহ, অযোগ্য ও ব্যর্থ নির্বাচন কমিশন ভোটার তথ্য হালনাগাদের কাজটি অতীতেও সুষ্ঠুভাবে করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের কর্তব্য পালন না করায় যোগ্য ও প্রাপ্ত ভোটারদের অনেকেই ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেননি।
রিপন বলেন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন যার ইলেক্টরাল সিস্টেমের নিরীক্ষা অনুযায়ী ২০০৮ সালে ৮ কোটি ১০ লাখ ৫৮ ভোটার ছিল। তখন পুরুষের চেয়ে নারী ভোটার বেশি ছিল ১৪ লাখ ১৩ হাজার ৬০০ জন। কিন্তু এরপর প্রতিবার ভোটার তথ্য হালনাগাদ করতে গিয়ে নারী ভোটারের সংখ্যা ক্রমাগতভাবেই কমছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিএনপির এই নেতা আরও বলেন, ২০১৩ সালে সর্বশেষ হালনাগাদে নারী ভোটারের চেয়ে উল্টো পুরুষ ভোটার বেড়েছে ২ লাখ ৯১ হাজার ৩৯৯ জন বেশি। নারী ভোটারের সংখ্যা কেন কমে যাচ্ছে এ ব্যাপারে নির্বাচন কমিশনের কোন মাথাব্যথা নেই। এর পেছনে কোন রাজনৈতিক দূরভিসন্ধি আছে কি না, তাও আমাদের ভাবিয়ে তুলেছে।
১৬ বছর বসয়ীদের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি কার্ড) দেয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তাদের ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করতে হলে ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।
মেয়েদের বিয়ের বয়স কমিয়ে ১৬ বছর করার উদ্যোগের অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে। চলমান ভোটার তালিকা হালনাগাদে এই বয়সীদের তথ্য সংগ্রহ করা হবে।