ঢাকাSaturday , 27 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতকে নিয়ে আ.লীগের ডিভিডি

দৈনিক পাঞ্জেরী
September 27, 2014 12:14 pm
Link Copied!

Untitled-136নিজস্ব প্রতিবেদক

‘বিএনপি-জামায়াতের তাণ্ডব রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির মোড়ক উন্মোচন করবে বাংলাদেশে আওয়ামী লীগ। আগামী সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ ডিভিডির মোড়ক উন্মোচন করা হবে।
শনিবার সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসীদের হাতে সারাদেশে ২০১৩ সালে সংঘটিত দেশব্যাপী সহিসংতার ওপর ভিত্তি করে নির্মিত ‘বিএনপি-জামায়াতের তাণ্ডব রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির মোড়ক উন্মোচন করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে।’
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও পেশাজীবী নেতারা বক্তব্য দিবেন। এই অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসীদের হাতে নিগৃহীত সদস্যরা ও তাদের পরিবার উপস্থিত থাকবেন।