ঢাকাSunday , 26 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রনেতাদের গ্রেপ্তার করে আ.লীগ টিকতে পারবে না

Link Copied!

Chatrodolনিজস্ব প্রতিবেদক : বিরোধীজোটের ছাত্রনেতাদের গ্রেপ্তার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘বিরোধী রাজনৈতিক শক্তিকে শুধু দমনের উদ্দেশ্যেই রাজিব আহসানকে গ্রেপ্তার করা হয়নি বরং ছাত্ররাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির জন্য সরকারের নির্দেশে মিথ্যে মামলা দিয়ে বিরোধীদলীয় ছাত্র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। একই সঙ্গে যেসব পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তাদের শাস্তি দাবি করছি।’
তিনি বলেন, ‘কোনো স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসক জুলুম-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। এটা ইতিহাসের চরম শিক্ষা।’
আওয়ামী লীগ সরকারের ‘অগণতান্ত্রিক’ কার্যকলাপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হননের সর্বনাশা পথ থেকে সরে আসুন, প্রশাসনকে নিয়ন্ত্রণ করুন। তাহলে পরবর্তী সময় ভালো যাবে। অন্যথায় আপনাদেরও একই পরিস্থিতির সম্মুখীন হতে হবে।’
সংবাদ সম্মেলন থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর মুক্তি দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।