নিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন ছাত্রলীগ।এ ছাত্র সংগঠনের ইতিহাস মাতৃভূমির ইতিহাস। ছাত্রলীগ মুক্তিযোদ্ধের অংশ। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে ছাত্রলীগই প্রথম ঝাঁপিয়ে পড়েছিলো পক হানাদারদের বিরুদ্ধে। ছাত্রলীগের প্রত্যকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ফলে বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাস। মাতৃভূমির ইতিহাস।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আমার বিশ্বাস ছাত্রলীগ এগিয়ে যাবে। পশ্চিমা বিশ্বে ছাত্ররাজনীতি কোনো প্রভাব ফেলতে পারে না। সেখানে কোনো উৎসাহ উদ্দীপনা নেই। কিন্তু আমাদের ছাত্র সংগঠনের চরিত্র রাজনৈতিক।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সহযোগিতা করবে। নির্বাচন হোক আর আন্দোলন হোক সবখানেই ছাত্রলীগ ভূমিকার রাখবে।’

