ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নির্যাতন ও কলম সন্ত্রাসের শিকার

Link Copied!

Nazmulনিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নির্যাতন ও কলম সন্ত্রাসের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
শনিবার ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনে সংগঠনের বার্ষিক প্রতিবেদন প্রকাশকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে এ কথা বলেন।
নাজমুল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে ছাত্রলীগের বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীরা বিশৃঙ্খলা ও ছাত্রলীগের সুনাম খুণ্ণ করতে চেষ্টা করেছে। আমরা তা শক্ত হাতে দমন করেছি।’
তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ পরিবার। ছাত্রলীগের ঐক্যকে বিচ্ছেদ করার জন্য অনুপ্রবেশকারীরা গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রকাশের পায়তারা করছে। কিন্তু তারা আমাদের ইতিবাচক সংবাদগুলো দেখে না।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ উপমহাদেশের একটি প্রতিষ্ঠিত সংগঠন। আমরা এ পর্যন্ত অপরাধে জড়িত থাকার কারণে ৯শ জনকে বহিষ্কার করেছি। চারশ নেতাকর্মীদের পুলিশে দিয়েছি। আইনের মাধ্যমে যাদের বিচার হচ্ছে। অপরদিকে বিএনপি-জামায়াতে সন্ত্রাসের কারণে ৫ জানুয়ারির নির্বাচনে ১০ ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।’