ঢাকাFriday , 24 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ভুয়া জন্মদিন পালন করবেন না

Link Copied!

khaleda--Hasanনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৫ আগস্ট প্রতিবছর ভুয়া জন্মদিন পালন করেন। আশা করি এবার তা থেকে বিরত থাকবেন এবং অতীতে এ দিনে জন্মদিন পালন করার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন।
শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মধ্যম আয়ের দেশ বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।
খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মিথ্যা জন্মদিন থেকে ফিরে আসুন। কেক কাটা বন্ধ করুন। একটা মানুষের চারটি জন্মদিন কীভাবে হতে পারে। পৃথিবীর উন্নত কোনো দেশ হলে চারটি ভুয়া জন্মদিন থাকার অভিযোগে ফৌজদারি মামলা হতো তার বিরুদ্ধে।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই রাজনীতিতেও গুণগত মান পরিবর্তন হওয়া উচিত। এ জন্য খালেদা জিয়াকে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ পলিটিক্যাল কনসালটেশন ও একোমোডেশনের রাজনীতিতে বিশ্বাস করে। আপনিও সেই পথে ফিরে আসুন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নেই। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্রতা দূর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সহ-সভাপতি কে এম আর মঞ্জুরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ফাতেমা জলিল সাথী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু, এম এ করিম প্রমুখ।